প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 12, 2026 ইং
নাগেশ্বরীতে পুলিশের রাতভর অভিযান, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২ আসামি

নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাত্রীকালীন বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—মো. আনারুল ইসলাম, পিতা মো. এন্তাজ আলী, সাং পশ্চিম রামখানা (গোয়ালটারী) এবং মো. সদরুল ইসলাম, পিতা মৃত আলী হোসেন, সাং দক্ষিণ রামখানা। তারা উভয়েই নাগেশ্বরী থানা, কুড়িগ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, রাত্রীকালীন বিশেষ অভিযানে জিআর নং-৭২/২৬ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. আনারুল ইসলাম এবং জিআর নং-১৪০/১৭ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. সদরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নাগেশ্বরী থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© দৈনিক চেতনার কন্ঠ